সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশি নির্যাতনে রিকশাচালকের মৃত্যুর ঘটনার রংপুরে ধর্মঘট | চ্যানেল খুলনা

পুলিশি নির্যাতনে রিকশাচালকের মৃত্যুর ঘটনার রংপুরে ধর্মঘট

পুলিশি নির্যাতনে রিকশাচালক নাজমুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর মহানগরীতে শুরু হয়েছে আধাবেলার অটো, রিকশা ও ভ্যান ধর্মঘট।

ধর্মঘটের সমর্থনে শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে চালকরা অবস্থান নিয়ে পিকেটিং করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোর থেকেই নগরীর শাপলা চত্বর, বাস টার্মিনাল লালবাগ মর্ডান মোড়, সাতমাথা, লালবাগ জাহাজ কোম্পানি মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় অটোরিকশা ও ভ্যান শ্রমিক ও চালকরা।

এসময় তারা অটো রিক্সা ভ্যান আসামাত্রই সেগুলো থেকে গ্রাহক যাত্রীদের নামিয়ে দেয়। অনেক জায়গাতেই চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে। একারণেই সকালে উঠেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসে যাওয়া ও কাজে যাওয়া যাত্রীরা। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।