সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পুনর্বাসিত হবে জেল ফেরত জঙ্গিরা - আইজিপি | চ্যানেল খুলনা

পুনর্বাসিত হবে জেল ফেরত জঙ্গিরা – আইজিপি

চ্যানেল খুলনা ডেস্কঃউগ্রবাদের অভিযোগে জেলে যাওয়া জঙ্গিরা মুক্ত হয়ে ফিরে আসলে তাদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা করতে হবে বলে মত দেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ‘উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন’—এর সমাপন বক্তব্যে এমন মত দেন তিনি।

আইজিপি ড. জাবেদ পাটোয়ারি বলেন, দেশের বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া জঙ্গিরা কারাগারে আছে। কারাগারে তাদের ডি-রেডিকালাইজড (সংশোধন) করা যাচ্ছে না। তাদের সুপথে ফেরানোর জন্য অনেক কাজ করার আছে আমাদের।

আইজিপি বলেন, জঙ্গিরাও আমাদের সমাজের সন্তান। তাই তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদেরই করতে হবে। আমরা ইতোমধ্যে বাংলাদেশের সকল মসজিদের ইমামদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করতে বলেছি। এর ফলে যাদের জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা ধর্মের সুষ্ঠু ব্যাখ্যা পেয়ে আর এ পথে এগোবে না বলে আমি বিশ্বাস করি।

এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকেও (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ড. জাবেদ পাটোয়ারি বলেন, ২০১৬ সালের পর আমাদের দেশে বেশ কিছু জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। আমরা জঙ্গিদের এনকাউন্টার করেছি, ধ্বংস করেছি বলেই এখন এটার সুফল ভোগ করছি। কিন্তু বাইরে থেকে আমরা উগ্রবাদীদের চিহ্নিত করি, মামলা দেই, গ্রেফতার করে জেলে ঢোকাই। তারপরও কিন্তু সেখানে গিয়ে তারা সংশোধন হচ্ছে না।

তিনি বলেন, উগ্রবাদের মতো ধ্বংসাত্মক একটি বিষয় মোকাবিলা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব না। সমন্বিত প্রয়াসই পারে উগ্রবাদিতা মোকাবিলা করতে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।