সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর | চ্যানেল খুলনা

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’রপক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আশা এর পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মো: আলাউদ্দিন।

এ সময় আশা’র জেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুস্থ ও শীতার্ত ৪৪৫ জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতিবছর ৬৪ জেলার সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আশা। এরই ধারাবাহিকত এ বছরে দেশের জেলায় দোস্ত শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয় এর কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আমাদের এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।