সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে পুলিশের রেড অ্যালার্ট | চ্যানেল খুলনা

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে পুলিশের রেড অ্যালার্ট

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হচ্ছে। তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা এ বিষয়ে কাজ করছি। শাহ আলম পলাতকের ঘটনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।”

এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে নেওয়া হয় থানার ওসির কক্ষে। সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।