সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা বিক্ষোভ | চ্যানেল খুলনা

পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা বিক্ষোভ

চ্যানেল খুলনা ডেস্কঃ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খান, মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, মো. মুরাদ হোসেন রহমানসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতারা বক্তৃতা করেন। বক্তারা পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।