সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাকিস্তানে হামলায় ১১ পুলিশ সদস্য নিহত | চ্যানেল খুলনা

পাকিস্তানে হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে ডাকাতদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের মাচকা এলাকায় ডাকাতদের অতর্কিত হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বাহাওয়ালপুরের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) রাই বাবর সাঈদ পাকিস্তানের গণমাধ্যম ডনকে এ খবর নিশ্চিত করেছেন।

পাঞ্জাব পুলিশ এক বিবৃতিতে বলেছে, রাহিম ইয়ার খানের নদীবিধৌত মছকা এলাকায় সাপ্তাহিক দায়িত্ব পালন শেষে দুটি পুলিশ ভ্যান ফিরে আসছিল। এ সময় একটি গাড়িতে ত্রুটি দেখা দেয়। এরপরই হঠাৎ পুলিশদের ওপর রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা হয়।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাব পুলিশের প্রধান।

এদিকে হামলার নিন্দা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ঘটনার ‘প্রতিশোধ’ নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ সদস্যদের ত্যাগ সর্বদা স্মরণ করা হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।