সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ | চ্যানেল খুলনা

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে গেলে তাকে শাহরিয়ার আলম এ কথা বলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পন্ন এবং সম্পত্তির ভাগাভাগির মতো দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের বিষয় পুনর্ব্যক্ত করেন।

১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে ৩০ লাখ বাঙালিকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সেজন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে।

পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাফটা অনুযায়ী পাকিস্তানে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার দেওয়া, নেতিবাচক তালিকা সহজ করা এবং বাণিজ্য বাধা দূর করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন নতুন হাইকমিশনার। এছাড়া ২০১০ সালের পর থেকে ঝুলে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ সভা করার বিষয়েও একমত হয়েছে দুপক্ষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।