সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ | চ্যানেল খুলনা

পাইকগাছায় শিবসা নদী থেকে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ

পাইকগাছার নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার শিবসা নদীতে অভিযান পরিচালনা করে।

এসময় বিপুল পরিমাণ নেট জাল এবং প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা এক লক্ষ চিংড়ি পোনা ( পোস্ট লার্ভা) জব্দ করে। পরে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের এস আই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।