সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু | চ্যানেল খুলনা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ইমান আলী মোড়ল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গজালিয়া গ্রামের জীবা মোড়লের ছেলে। শনিবার (৯ মে) বেলা ১১ টার দিকে কৈয়া সিটিবুনিয়ায় অবস্থিত ইকবাল কাগজীর ঘেরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

ঘের মালিক ইকবাল কাগজী জানান, ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় পা পিচলে পড়ে যাওয়ার সময় একটি বাঁশের খুঁটি আকড়ে ধরে। বাঁশের সাথে বিদ্যুতের তার ঝুলানো ছিলো। ওই তার ছিড়ে গেলে তিনি পানিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরিবারের লোকেরা লাশটি নিজ বাড়িতে নিয়ে গেছে।

থানা অফিসার ইনচার্জ (অপারেশন) জানান, বিষয়টি এখন জানতে পারিনি। তবে খোঁজ খবর নিয়ে তারপর আইনগতভাবে যা যা করা প্রয়োজন তা করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।