সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​ | চ্যানেল খুলনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে বেতাঙ্গী নদীর পাড় থেকে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্রিন্সি পদ মন্ডল উপজেলার পুতুলখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাহিরবুনিয়া গ্রামে মুনছুর সরদারের বাড়ির পাশে বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে থানায় খবর দিলে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা মরদেহ শনাক্ত করেন।​

পুলিশ ও পারিবারিক সূত্রের ধারণা, বার্ধক্যজনিত ও মানসিক সমস্যার কারণে রাতে নদীর পাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।​

পাইকগাছা থানা পুলিশ জানায়, সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।