সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় এনজিও কর্মী ছিনতাইকারীর কবলে; নগদ টাকা ও মোবাইল খোয়া | চ্যানেল খুলনা

পাইকগাছায় এনজিও কর্মী ছিনতাইকারীর কবলে; নগদ টাকা ও মোবাইল খোয়া

খুলনার পাইকগাছায় এক এনজিও কর্মীকে মারপিট ও কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর বারোটার দিকে বেসরকারী সংস্থা আর আর এফ এর পাইকগাছা অফিসের ক্রেডিড অফিসার মাসুদ রানা কিস্তির টাকা আদায় করে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজের উপর আসার পর সেখানে ৭-৮ জন তার গতিরোধ করে হাতুড়ি, রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং ছুরি দিয়ে জখম করে।

এ সময় তারা কাছে থাকা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার শাখা ম্যানেজার নবীন ধর।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।