সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা বজ্রপাতে প্রাণ গেল নারীর | চ্যানেল খুলনা

পাইকগাছা বজ্রপাতে প্রাণ গেল নারীর

খুলনায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলার কেওড়াতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। নিহত লাকি লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন, উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন আহত হন। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামান বলেন, শনিবার দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি চলাকালে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) তুষার কান্তি দাস বলেন, বজ্রপাতে ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।