সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাঁচলাইশে একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

পাঁচলাইশে একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক সময়ে অভিযান চালিয়ে একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এই তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তাররা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং আরও একজন নারী সদস্য।

পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাত ১০টা ৫ মিনিটে একই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

তিনি বলেন, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স, পরিবহন রিসিট এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার-ইভিএম-প্রবাসী ভোট

‘১০ বছরে দেশে ২১১৩ যৌন হয়রানি, ৯২৯৫ ধর্ষণ’

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।