সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পর্তুগালে করোনার টিকার নেয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু | চ্যানেল খুলনা

পর্তুগালে করোনার টিকার নেয়ার পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

মার্কিন ওষুধ প্রস্তুতকারী ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেয়ার দুদিন পর সোনিয়া আচেভেদো (৪৫) নামের এক পর্তুগিজ স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

নববর্ষের দিনে ঘরে ‘হঠাৎ মৃত্যু’ হয় তার। টিকা নেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

দুই সন্তানের মা সোনিয়া পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা তিনি জানাননি।

সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেভেডো পর্তুগিজ দৈনিক ‘কোরেইয়ো দা মানহা’কে বলেছেন, ‘তার মেয়ে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।’

অ্যাবিলিও আরও বলেন, ‘সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু কারণ জানতে চাচ্ছি।’

‘আমার মেয়ে কীভাবে মারা গেলে সেটি আমি জানতে চাই’, বলেন তিনি।

পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।

সোনিয়ার মৃত্যুর বিষয়টি পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।