সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদোন্নতি পেয়ে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ | চ্যানেল খুলনা

পদোন্নতি পেয়ে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ

ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন পুলিশ সুপার হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ। বৃহস্পতিবার সকালে শেষ কর্মদিবসে একের পর এক সহকর্মীরা ফুল দিয়ে তাকে সিক্ত করেন। একজন চৌকস এবং দক্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে তিনি জনপ্রিয় কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে তিনি ছিলেন অমায়িক।

তার আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি লাভ করেন। তার এই পদোন্নতিতে বৃহস্পতিবার সবার আগে খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন তাকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। পরে অন্যন্য সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্চা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।