সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক’ | চ্যানেল খুলনা

‘পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক’

খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় বুধবার (১৫ জানুয়ারি) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব:)।

প্রধান অতিথি বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগনের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোন প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সাথে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে। নারীরা যেন তাদের বিভিন্ন নাগরিকসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ নজর দিতে হবে। একইসাথে দেশের একজন নাগরিক হিসেবে ভোটার হওয়ার গুরুত্বের দিকটি সবাইকে জানাতে হবে।

ভোটার তালিকা করা এবং এর সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে প্রধান অতিথি আরও বলেন, ব্যক্তি যাতে নিয়ম অনুযায়ী ভোট প্রদান করতে পারে সেজন্য সঠিক ভোটার তালিকা করা আপনার আমার সকলের কর্তব্য। কারণ একটি ভোটের মাধ্যমে নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। পরে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।