সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু | চ্যানেল খুলনা

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শুরু হয় এই সমাবেশ।সমাবেশের জন্য কার্যালয়ের ঠিক সামনে ট্রাকের ওপরে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে আসছেন তারা।সমাবেশ উপলক্ষে এরইমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত ভিআইপি রোডের উত্তর পাশে গাড়ি চলতে পারলেও দক্ষিণ পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একদিন পর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।