সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে ‘সুলতান মেলায়’ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই | চ্যানেল খুলনা

নড়াইলে ‘সুলতান মেলায়’ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দিন, ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা ও যশোরের হাজার হাজার মানুষ জেলার কুড়ির ডোপ মাঠে ভিড় জমায়। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় অর্ধশত ষাঁড়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১২ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হয়েছে। আগামী সোমবার (২৭ জানুয়ারি) শেষ হবে এই মেলা। এ উপলক্ষে শতাধিক দোকানি নিজেদের দোকান সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও ট্রেন স্থাপন করা হয়েছে। এবারের মেলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।