সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেপালের প্রধানমন্ত্রীকে দল থেকে বহিষ্কার | চ্যানেল খুলনা

নেপালের প্রধানমন্ত্রীকে দল থেকে বহিষ্কার

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিজ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রোববার ওলিকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

এ দিন দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ খারিজ করা হয় বলে দলীয় মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন ওলি।

কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।

পূর্ব শর্ত অনুযায়ী শাসনকালের পাঁচ বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতাপুষ্প কুমার দহল ‘প্রচণ্ড’।

কিন্তু সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।