সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেপালকে বিদায় করলো বাংলাদেশ, ভারত জিতলেই ফাইনালে | চ্যানেল খুলনা

নেপালকে বিদায় করলো বাংলাদেশ, ভারত জিতলেই ফাইনালে

ক্রীড়া ডেস্কঃচার দল নিয়ে সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে নেপাল। বাংলাদেশ, ভারত ও ভূটানকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক শিবির। আগের ম্যাচে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দেয় বাংলদেশ। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচে জয় দরকার ছিল শাহেদা, রোজিনাদের। পরের ম্যাচে ভূটান ভারতের কাছে হারলেই ফাইনাল নিশ্চিত করবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

কাঠমন্ডুর চাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারানোর জন্যই মরিয়া ছিল বাংলাদেশ শিবির। নেপালিদের বিপক্ষে শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে বাংলাদেশের মেয়েরা। ১২ মিনিটে মাঝ মাঠ থকে বল পেয়ে একা চার ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন শাহেদা আক্তার রিপা।

পরে ২৫ মিনিটের ব্যবধান দ্বিগুণ গোল করে বাংলাদেশের মেয়েরা। ডি বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে পেনাল্টি আদায় করে তারা। স্পটকিক থেকে শামসুন্নানহার জুনিয়র গোল করেন। প্রথমার্ধ পর্যন্ত ২-০তে এগিয়ে থাকে লাল-সবুজরা। ৬৪ মিনিটে আমিশা কারকি ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করলে ব্যবধান কমায় নেপাল। তবে এতেও হার এড়াতে পারেনি হিমালয়ের মেয়েরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।