সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিয়োগের দাবিতে এনটিআরসিএ‘র নিবন্ধনধারীদের মানববন্ধন | চ্যানেল খুলনা

নিয়োগের দাবিতে এনটিআরসিএ‘র নিবন্ধনধারীদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিবন্ধিত সনদধারীদের নিয়োগের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, বাগেরহাট জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক অভিজিত ঢালী, সদস্য অরুণ কুমার পাল, তাপস ভান্ডারী, সঞ্জয় সরকার, তুষার ভান্ডারী প্রমুখ।
বক্তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে সাম্প্রতিক সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন স্কুল-কলেজে চাকুরীরতরা পুনরায় আবারও সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা নতুন প্রতিষ্ঠানে যোগদান করায়, তাদের পূর্বের প্রতিষ্ঠানের পদ শূন্য রয়েছে। এছাড়া এখনও বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় অনেক পদ শূন্য রয়েছে। এসব পদের বিপরীতে নিবন্ধন পাস করা সনদধারী মাত্র ৭০ থেকে ৮০ হাজার চাকুরী প্রত্যাশী রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট পূরণ ও চাকুরী প্রত্যাশীদের ভবিষ্যত চিন্তা করে অতিদ্রুত সময়ের মধ্যে নিবন্ধনধারীদের চাকুরী প্রদানের দাবি জানান মানববন্ধনকারীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।