সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন | চ্যানেল খুলনা

নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)) দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে তিনি দুঃস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়াও একই দিন বিকালে উপদেষ্টা আসিফ মাহমুদ খানসামা উপজেলার পাকেরহাটে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে

দাবি আদায়ের নামে মব সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ৫০ সদস্যের মন্ত্রিসভায় তিন নারী

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিমান চেয়ারম্যানের পদ ছাড়ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।