সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচন ব্যাহত করার চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: বকুল | চ্যানেল খুলনা

নির্বাচন ব্যাহত করার চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: বকুল

আসন্ন জাতীয় নির্বাচনকে “জনগণের স্বার্থের নির্বাচন” আখ্যা দিয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুর থানার ১০ নং ওয়ার্ডের নয়াবাটী এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বকুল বলেন, এই নির্বাচন হবে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে নির্বাচন। যারা এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নেবে। দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন তারা জেগে উঠেছেতাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”এই নীতির ওপর ভিত্তি করেই জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে চায়। কারণ কেবল জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

তিনি আরও জানান, খুলনা-২ ও ৩ আসনে দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের পক্ষে সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমরা মহানগরী বিএনপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মসূচি শুরু করব।আজকে কিংবা কালকে থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। বক্তব্যের শেষাংশে তিনি দৃঢ় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেউ যদি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, অতীতের মতো ভবিষ্যতেও আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো এবং জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।