সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচন আ.লীগের সঙ্গে নয়, হয়েছে পুলিশের সঙ্গে: শাহাদাত | চ্যানেল খুলনা

নির্বাচন আ.লীগের সঙ্গে নয়, হয়েছে পুলিশের সঙ্গে: শাহাদাত

‘নির্বাচনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভোট আওয়ামী লীগের সঙ্গে নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে হয়েছে। ’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

তিনি অভিযোগ করেন, পুলিশের উৎসাহী কর্মকর্তারা কীভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে জিতিয়ে দেবে এ চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে। আমাদের এজেন্টদের যখন বের করে দিচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন কোনো কথাই বলেনি। তারা বলেছে আমরা কিছুই করতে পারব না।

এ সময় তিনি বলেন, আমি শেষ পর্যন্ত আছি। কীভাবে তারা ভোট ডাকাতি করেছে তা সারা বিশ্বকে দেখাতে চাই আমরা।

যদি ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকত তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানান তিনি।

এর আগে সকালে বিএনপির মেয়র প্রার্থী নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।