সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্ধারিত সময় এলেই ভ্যাকসিন নেব: অর্থমন্ত্রী | চ্যানেল খুলনা

নির্ধারিত সময় এলেই ভ্যাকসিন নেব: অর্থমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের জন্য আমার নির্ধারিত সময় কখন আসবে আমি এখনও জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব, বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

করোনা টিকা দেওয়া শুরু হতে যাচ্ছে, আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন প্রথমে টিকা নিতে চান; কবে টিকা নিচ্ছেন— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি একা নিলেই তো হবে না। আমি এখনও সবার আগে টিকা নিতে চাই। যেদিন আমি নেব সেদিন আমি সবার আগে থাকব— এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে।

মুস্তফা কামাল আরও বলেন, সমাজের বিভিন্ন এলাকা ধরে আমরা এগুলো (ভ্যাকসিন) বিতরণ করব, সেভাবেই এগুচ্ছে। সেজন্য বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন বয়স বিবেচনায় নিয়ে এগুলো করা হবে। আমার জন্য নির্ধারিত সময় কখন আসবে আমি এখনও জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।

গত ২১ জানুয়ারি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদকদের ব্রিফিংকালে করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী।

তখন তিনি বলেছিলেন, সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। সরকার যেটা আনবে সেটাই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে। যারা বয়স্ক, আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক আমার লাগবে। সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। আমি যা বলেছি, সেটার কোনো ব্যত্যয় ঘটে কিনা দেখবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।