সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিম্নচাপ আরো ঘণীভূত হওয়ায় বন্দরে ১ নম্বর সংকেত | চ্যানেল খুলনা

নিম্নচাপ আরো ঘণীভূত হওয়ায় বন্দরে ১ নম্বর সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো ঘণীভূত হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়ে দেশের চার সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (শুক্রবার, ৩ ডিসেম্বর) অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি এ নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি।

এতে বলা হয়, নিম্নচাপটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটা আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না কার জন্যও বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে।
ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শনিবার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি কোনো জায়গায় পৌঁছে যেতে পারে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আবহাওয়া আরও সংবাদ

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।