সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিউ মার্কেট ও সোনাডাঙ্গা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কেডিএ’র অভিযান | চ্যানেল খুলনা

নিউ মার্কেট ও সোনাডাঙ্গা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কেডিএ’র অভিযান

মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও পাশর্^বর্তী বাণিজ্যিক এলাকায় গড়ে উঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছিল কেডিএ।

কেডিএ এম এ বারী সড়ক পার্শ্বস্থ বাণিজ্যিক কাম আবাসিক এলাকার ১০৩, ১০৪, ০১নং প্লট এবং নিউ মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জি এম মাসুদুর রহমান, সিনিয়র বৈষয়িক অফিসার এমএ কে সাদ, বৈষয়িক অফিসার শাহানা তাবাচ্ছুমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

কেডিএ’র নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হতো না। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগদান করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অননুমোদিত স্থাপনা অপসারণসহ প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেডিএ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

একযোগে খুলনায় পুলিশের ২৮ কর্মকর্তা ক্লোজ

খুলনা সিটি মেডিকেলের সামনে অবৈধ পার্কিংয়ে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।