সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নায়িকা পপি করোনায় আক্রান্ত, বেড়েছে শ্বাসকষ্ট | চ্যানেল খুলনা

নায়িকা পপি করোনায় আক্রান্ত, বেড়েছে শ্বাসকষ্ট

করোনার থেকে রক্ষা পেতে নিজ এলাকা খুলনাতে গেল ৫ মাস থেকে অবস্থান করছিলেন চিত্রনায়িকা পপি। এরপরও তিনি করোনার হাত থেকে শেষ রক্ষা পেলেন না! জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা করোনায় আক্রান্ত হয়েছেন।

পপি বলেন, ‘বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।’

আরও পড়ুন: মরদেহের সঙ্গে ছবি তুলে ব্যবসা করেন জায়েদ খান: পপি

বর্তমান শরীরের অবস্থা কেমন? জানতে চাইলে পপি জানান, ‘এখন শ্বাসকষ্ট আগের চেয়ে বেশি হয়েছে। তবে জ্বর, মাথা ব্যথা কমে গেছে। কিন্তু খাওয়ার রুচি পরিবর্তন হয়েছে। শরীর খুব দুর্বল। পরিবারের লোকদের থেকে আলাদা থাকছি। পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

চিত্রনায়িকা পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ তার ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। অভিনয় করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়কদের বিপরীতে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।