সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী | চ্যানেল খুলনা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে নারীপ্রধান ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুর দিকে কাজ করতে গিয়ে বেশ কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তখন সেগুলোকে পেশার স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিলেও সময়ের সঙ্গে তিনি বুঝেছেন, এসব ঘটনার পেছনে ছিল বৈষম্য, ক্ষমতার ভারসাম্যহীনতা এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে কখনো কখনো বলা হয়েছে, তিনি দেখতে যথেষ্ট সুন্দর নন। এমনকি একটি সিনেমায় কাজের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছিল তাকে।

সেই ঘটনার কথা বলতে গিয়ে তাপসী জানান, তাকে শুধু বলা হয়েছিল সিনেমাটির নায়ক তাকে নিতে চান না। তবে কেন তাকে পছন্দ করা হয়নি, সে বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরে তিনি জানতে পারেন, নায়কের স্ত্রী তাকে সিনেমাটিতে দেখতে চাননি।

তাপসী বলেন, “আমি ভেবেছিলাম, হয়তো আমাকে নিয়ে নায়কের কোনো নিরাপত্তাহীনতা ছিল। হয়তো তিনি তার পরিচিত কোনো অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন। এমন অনেক কথাই তখন মাথায় এসেছিল। তবে সবচেয়ে বিস্মিত হয়েছিলাম যখন জানতে পারি, আমাকে নিয়ে আপত্তি তুলেছিলেন নায়কের স্ত্রী। একসময় বিষয়টি আমাকে সরাসরি জানানো হয়।”

তবে শুধু সিনেমা থেকে বাদ পড়ার ঘটনাই নয়, নিজের সংলাপ নিয়েও একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তাপসী বলেন, একবার একটি সিনেমার ডাবিংয়ের সময় তাকে জানানো হয়, নায়ক তার একটি সংলাপ পছন্দ করেননি। তাই সংলাপটি পরিবর্তন করতে হবে। এতে তিনি রাজি হননি। পরে তার অনুমতি ছাড়াই একজন ডাবিং শিল্পীর কণ্ঠে ওই সংলাপটি রেকর্ড করা হয়।

সিনেমাটি দেখার পর বিষয়টি বুঝতে পারেন তাপসী। পুরো সিনেমায় তার নিজের কণ্ঠ থাকলেও নির্দিষ্ট ওই সংলাপটি অন্য একজনের কণ্ঠে রাখা হয়েছিল।

তাপসীর মতে, বলিউডে অনেক সময় অভিনেতা-অভিনেত্রীদের জন্য নির্দিষ্ট ধরনের চরিত্রের একটি ছক তৈরি হয়ে যায়। গ্ল্যামারাস চরিত্রের জন্য যেমন নির্দিষ্ট কিছু অভিনেত্রীর কথা ভাবা হয়, তেমনি সামাজিক বা গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সিনেমার ক্ষেত্রেও নির্দিষ্ট ঘরানার অভিনেতাদের বেছে নেওয়ার প্রবণতা রয়েছে।

তবে এমন কোনো নির্দিষ্ট ছকের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না তাপসী। এ কারণে এমন সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন তিনি, যেখানে তাকে দেখার সঙ্গে সঙ্গেই দর্শক গল্পের পরিণতি অনুমান করে ফেলতে পারেন।

‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’, ‘হাসিন দিলরুবা’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ ও ‘ডাঙ্কি’র মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তাপসী।

অভিনেত্রী জানান, বড় তারকার সিনেমায় তুলনামূলক ছোট চরিত্রে অভিনয় করতেও তার আপত্তি নেই। তবে চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেল ১ ইউরো ক্ষতিপূরণ

আমি এখানে চাষ করতে আসিনি, ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ অহনা

২ কোটির সিনেমার আয় করল ২৮০ কোটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।