সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে ৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে ৩ জনের মৃত্যু

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের কারণে মসজিদের একাংশ ধসে তাদের মৃত্যু হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। মিয়ানমারের বাগো অঞ্চলের তাউংনু শহর থেকে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ওই প্রত্যক্ষদর্শীরা।

তাদের একজন বলেন, “আমাদের পবিত্র জুম্মার নামাজ চলার সময় ভূমিকম্প শুরু হয়। তিনজন ঘটনাস্থলেই মারা যান।”

দুপুরের দিকে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এর উৎপত্তি ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে।

শক্তিশালী ভূমিকম্পটির কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ তীব্রতার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের

ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে বানর বেশে ওবামা দম্পতি, বর্ণবাদের অভিযোগ

বাবার ধর্ষণে গর্ভবতী বোবা–কালা মেয়ে, ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

সরিয়ে ফেলা হলো এপস্টেইন-কাণ্ডের হাজার হাজার ফাইল

এপস্টেইন ইস্যুতে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।