সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নাজিরপুরে ইফতার সামগ্রী নিয়ে ৫শ' পরিবারের পাশে এ্যাড দুলাল | চ্যানেল খুলনা

নাজিরপুরে ইফতার সামগ্রী নিয়ে ৫শ’ পরিবারের পাশে এ্যাড দুলাল

চ্যানেল খুলনা ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও দরিদ্র ৫,শ পরিবারকে ইফতার সামগ্রী উপহার দিয়েছে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড: মিজানুর রহমান দুলাল।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাজিরপুরের নিজ বাড়িতে ও মাটিভাঙ্গা গ্রামের অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরন করেন তার পরিবারের সদস্যরা।
বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ১ কেজি চিড়া।
এদিকে করোনা পরিস্থিতিতে ইফতার সামগ্রী পেয়ে খুশি অত্র এলাকার অসহায় ও নিন্মআয়ের মানুষেরা।
স্থানীয় কৃষক জব্বার, খোকন, হামিদা বেগম জানান, মিজানুর রহমান দুলাল ও তার পরিবার যেকোন পরিস্থিতিতে মানুষের পাশে থাকেন। ঈদ, কুরবানী ছাড়াও করোনা মোকাবেলায় তিনি প্রতিনিয়ত আমাদের সাহায্য করে চলেছেন। এছাড়া কোন মেয়ের বিয়ের জন্য কেউ সাহায্য চাইলেও খালি হাতে কাউকেই তিনি ফিরিয়ে দেন না। তাই আমরা দুলাল ভাই ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।
এ্যাড: মিজানুর রহমান দুলালের ভাই মাহাবুবুর রহমান টুটুল ও ভাগ্নে আবির হোসেন বলেন, আমরা আমাদের সাধ্যমত মানুষের জন্য কিছু করতে চেষ্টা করি। যেকোন পরিস্থিতিতে তাদের পাশে থাকি। দুলালের পক্ষ থেকে আজ ৫’শ পরিবারকে সহায়তা করা হয়েছে এবং আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। এছাড়া সাধারণ মানুষের দুঃখ দূর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ও জানান তারা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।