সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চ্যানেল খুলনা ডেস্কঃ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১ম বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. তারাপদ ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, সহকারি প্রক্টর, শিক্ষকমন্ডলী, সহকারি রেজিস্ট্রার, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচকবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মহান নেতা বঙ্গবন্ধু ও বীর বাঙালীর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সকল শ্রেণী পেশার মানুষকে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষার সর্বোচ্চ এ বিদ্যাপিঠে লেখাপড়ার নিয়ম-শৃংখলা ও সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জ্ঞানার্জনের জন্য বিশেষ আহ্বান করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা যাতে তাদের দক্ষতার উৎকর্ষ সাধনে সচেষ্ঠ থাকতে পারে সে বিষয়ে শিক্ষকমন্ডলী দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশ্বস্ত করা হয়। পাশাপাশি বিজ্ঞান, তথ্য-প্রযুক্তিভিত্তিক বর্তমান যুগের প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রীবৃন্দ প্রযুক্তি নির্ভর প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রতিযোগিতামূলক বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।