সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নবজাতকের মৃত্যু: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ | চ্যানেল খুলনা

নবজাতকের মৃত্যু: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

অসুস্থ জমজ নবজাতককে কেন হাসপাতালে ভর্তি করা হয়নি, ৪৮ ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই নবজাতককে হাসপাতালে ভর্তি করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেছেন, ‘আজ সকালে সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি সিএনজিচালিত অটোরিকশায় জমজ সন্তান প্রসব করেন। পরে ওই মা ও দুই নবজাতককে মুগদা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে তাদের ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। শিশু হাসপাতাল ওই মা ও দুই নবজাতককে ভর্তি নেয়নি। এরপর বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে নবজাতক শিশুদের নেওয়া হলেও সেখানে ভর্তি নেয়নি। অবশেষে বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাঙ্গণেই মারা যায় জমজ নবজাতক।

ন্যায়বিচার চাইতে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে আসেন তাদের বাবা আবুল কালাম। বিষয়টি আমলে নিয়ে উল্লিখিত আদেশ দেন হাইকোর্ট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।