সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নদী-খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে বন্যার প্রভাব কমবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

নদী-খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে বন্যার প্রভাব কমবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃপানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বন্যা মোকাবিলায় সারা দেশের ৬৪ জেলার মোট ৪৪৮টি নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আরও ৫শ নদী ও খাল খননের প্রকল্প হাতে নেওয়া হবে। যেগুলো বাস্তবায়ন হলে দেশে আগামীতে বন্যার প্রভাব কমবে।

শনিবার (৫ অক্টোবর) বরিশাল ক্লাব মিলনায়তনে বৃত্তিপ্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের অতিবৃষ্টির পানি আমাদের দেশের নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে যায়। কিন্তু নদী ও খালের নাব্যতা না থাকায় ওই পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। এ কারণে দেশের ৬৪ জেলার নদী ও খালের নাব্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় ৪৪৮টি নদী ও খাল খনন করা হবে এবং দ্বিতীয় দফায় আরও ৫শ নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছর দেশের কয়েকটি জেলায় বন্যা ও নদী ভাঙনের প্রকোপ দেখা দেওয়ায় সেসব স্থানের ব্যাপারেও পানি উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন পরিস্থিতি ইতোমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আগামীতে দেশে বন্যা ও এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি তুলনামূলক কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে প্রতিজনকে ১১ হাজার টাকা করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদানকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।