সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক | চ্যানেল খুলনা

নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।

সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, রাতে এ ঘটনা শোনা মাত্র আমি নিজে হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ঢাকায় পাঠিয়েছেন। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে পুলিশ।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।