সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ | চ্যানেল খুলনা

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচির বাবার বাড়িতে ঈদে ঘুরতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (৯) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে নিখোঁজ হয় তাসমিয়া।

তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে উপজেলার মঙ্গলাহাটা গ্রামের জাকিরের মেয়ে তার চাচি রেশমার সঙ্গে ঈদে বেড়াতে এসেছিল।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশামার বাবার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।