সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর শেখপাড়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার | চ্যানেল খুলনা

নগরীর শেখপাড়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রবিবার দুুপুর ১২টায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত একই এলাকার মজিদ খানের ছেলে আশিক (২০) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। গতকাল রাত সাড়ে ১০টায় সোনাডাঙ্গা থানা পুলিশ মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। অভিযুক্ত আশিক শিশুটির আপন খালাতো ভাই।
শিশুটির মা জানায় গতকাল রবিবার শেখপাড়া লোহাপট্টি এলাকায় নানীকে দেখতে যায় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। সেখানে খালাতো ভাই আশিক (২০) তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে বাড়িওয়ালা খবর পেয়ে সবাইকে জানায়। মেয়েটিকে নিয়ে থানায় আসলে সোনাডাঙ্গা থানা পুলিশ মেয়েটিকে নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে নিয়ে আসে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের সূত্রে জানা গেছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।