সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৭ : আদালতে জেল-জরিমানা | চ্যানেল খুলনা

নগরীর অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৭ : আদালতে জেল-জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর বড় বাজারের আবাসিক হোটেল সোহাগ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন নারী পুরুষকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি)। গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাকে গ্রেফতার করা হয়।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক এস এম নাফিউর রহমান ৭ জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে কারাদাণ্ডাদেশ প্রদান করেন। হোটেল সোহাগের মালিক কমল চক্রবর্তীকে ১৫ দিন এবং ইসমাইল, নিপা, লিপি, নাসরিন, ডালিম ও রহিমার প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন নগরীর ভৈরব স্ট্যান্ড রোডের হোটেল সোহাগের মালিক মৃত কার্তিক চক্রবর্তীর ছেলে কমল চক্রবর্তী (৫০), যশোর জেলার অভয়নগর থানার মশিহাটি গ্রামের মৃত আব্দুল রহিম সরদারের ছেলে মোঃ ইসমাইল সরদার (৪০), নগরীর মুজগুন্নি কুড়িভিটা এলাকার বাদশা সরদারের স্ত্রী মোছাঃ নিপা (২৫), মুজগুন্নী কাজিপাড়ার আমিরুল কাজির ভাড়াটিয়া জুয়েল শেখের স্ত্রী মোছা. লিপি বেগম (৩০), নড়াইল জেলার কালিয়া থানার উথালী গ্রামের বাচ্চু শেখের স্ত্রী মোছাঃ নাসরিন বেগম (২৮), রূপসা থানার সিংহেরচর গ্রামের চান মিয়ার মেয়ে ডালিম বেগম (৩০) ও নগরীর লবণচরা লালু সর্দারের বাড়ির ভাড়াটিয়া মৃত মজিদ সর্দারের মেয়ে রহিমা বেগম (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা থানাধীন বড় বাজারের আবাসিক হোটেল সোহাগে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ ডিবি)। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-৩১/১৯।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।