সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খুলনা নগরীর মম মার্কেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল ইসলাম (৩৩) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।

মৃত নাম মো. ওবায়দুল ইসলাম (৩৩) খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদ নগরের সাহার উদ্দিন হাওলাদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত উপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উক্ত ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।