সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে পাটের গুদামে অগ্নিকান্ড: ২ ঘন্টায় নিয়ন্ত্রণে | চ্যানেল খুলনা

নগরীতে পাটের গুদামে অগ্নিকান্ড: ২ ঘন্টায় নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা ডেস্কঃমহানগরীর রেলিগেটস্থ মহেশ্বরপাশায় একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় কেদারনাথ মেইন রোড সংলগ্ন মেসার্স জিয়া জুট ট্রেডিংয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ইকবাল বাহার বুলুবুল জানান, সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের দৌলতপুর, খালিশপুর ও বয়রা ৮টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে। ওই কমিটি এ বিষয়ে তদন্ত করবেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নির্বাপনে ড্যাম্পিং ডাউনের কাজ চলছিলো বলে তিনি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।