সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে দেশী মদসহ আটক ১ | চ্যানেল খুলনা

নগরীতে দেশী মদসহ আটক ১

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহনগরীর মিনাক্ষী সিনেমা হলের বিপরীতে বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে বিপুল পরিমাণ দেশী মদসহ খুলনা মহানগর ডিবি পুলিশের হাতে ইস্রাফিল শেখ (৫০) নামের একজন আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে ৪১লিটার মদ জব্দ করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন যশোর আপার রোডস্থ মিনাক্ষী সিনেমা হলের বিপরীতে বনফুল মিষ্টির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আটক করে খুলনা মহানগর ডিবি পুলিশ। আটক ইস্রাফিল শেখ দৌলতপুর থানাধীন পাবলা ফারুক একাডেমী মাদ্রাসার সামনে মোক্তার হোসেন মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল খালেক শেখ এর পুত্র।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য দেশী মদ ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।