সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

নগরীতে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীতে এস এম নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে সোনাডাঙ্গা মডেল থানাধীন ১নং বয়রা ক্রস রোডে এ ঘটনা ঘটে। নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে। নিহত নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে ১নং বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাঁটাতে অপেক্ষা করছিলেন নেওয়াজ। সেখানে ১০-১২ জন ব্যক্তি এসে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে যায়, পরে এলোপাথাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
একাধিক সূত্র জানায়, নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদবাজি ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। র‌্যাব, পুলিশের কাছে একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হলেও কিছুদিন পর আবারও জামিনে এসে বিভিন্ন অপরাধে যুক্ত হন তিনি। সোনাডাঙ্গা ময়লাপোতা, খাঁ-বাড়ি ও সোনাডাঙ্গা আবাসিক এলাকায় তিনি সাধারণ মানুষ তার কর্মকাণ্ডে সর্বদা আতঙ্কিত।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নেওয়াজ মোর্শেদ নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি আরও জানান, নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।