সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ নয়ন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা মহানগরীর ইসলামনগর এলাকায় খুবি’র খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে এ ঘটনা ঘটেছে।
নিহত মোঃ নয়ন (২৩) নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মোঃ মালেক সরদারের ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল গেটের বিপরীতে ‘সুজন-ইব্রাহিম’র চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব(২৩) এই দুই গ্র“পের মধ্যে পূর্ব শত্র“তার জেরধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রাকিব গ্র“পের রাজু (২০) ও সুজন (২২) এবং শাকিব (২২) তিনজনে মিলে নয়নকে পেছন থেকে ঝাপটে ধরে। রাকিব ধারালো অস্ত্র দিয়ে নয়নের বুকে আঘাত করে। তাৎক্ষনিক ঘটনাস্থলে ফেলে চলে যায় ওরা।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে নয়নের বন্ধুরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা নয়য়কে মৃত ঘোষনা করেন। বর্তমানে নিহত নয়নের মরদেহ খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।