সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কেসিসি বদ্ধপরিকর | চ্যানেল খুলনা

নগরবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কেসিসি বদ্ধপরিকর

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এজন্য স্বাস্থ্য বিভাগের বিদ্যমান জনবলের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের সেবার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীগণও দায়িত্ব পালনে আরো আন্তরিক হলে নাগরিকদের চাহিদা অনুযায়ী নগর জীবন উপহার দেয়া সম্ভব।

সিটি মেয়র আজ বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ‘‘প্রজেক্ট সেনসিটাইজেশন ফর সিটি কাউন্সিলরস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘স্ট্রেনদিং আরবান পাবলিক হেলথ সিস্টেম’ প্রকল্পের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। দাতা সংস্থা ‘ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (ইউএস সিডিসি)’ এর আর্থিক সহায়তায় সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ খুলনা মহানগরীসহ দেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, সিটি কর্পোরেশন এলাকার জনস্বাস্থ্যের কৌশলকত পরিকল্পনা, কার্যকারিতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নগর জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান, জনপ্রতিনিধিদের জনস্বাস্থ্য বিষয়ে সংবেদনশীল করার পাশাপাশি রোগতত্ত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, সিটি কর্পোরেশনসমূহে জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ নিয়োগ, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে জনস্বাস্থ্য সমস্যা ও তা সমাধানে বিভিন্ন ব্যবস্থা যেমন, রোগ নজরদারি, মহামারী তদন্ত, স্বাস্থ্য বিষয়ক ডাটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণের মাধ্যমে নগর কর্তৃপক্ষকে সহায়তা করা হবে।

সেমিনারে বিষয় বস্তুর ওপর আলোচনা করেন জনস্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ হারুন, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ও প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ডা. উজ্জ্বল কুমার রায়। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো. আলী আকবর টিপু, এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা, ফকির মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মাওলা শানু, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, কাজী আবুল কালাম আজাদ বিকু, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, আশফাকুর রহমান কাকন, মোঃ হাফিজুর রহমান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মোঃ মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, এমডি মাহফুজুর রহমান লিটন, শেখ মোহাম্মদ আলী, সংরতি আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রকল্পের ম্যানেজার ডা. সামছুন নাহার প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।