সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগর ভবনে ‘বোন মিনারেল ডেনসিটি পরীক্ষার মাধ্যমে হাড়ক্ষয় চেকআপ’ উদ্বোধন | চ্যানেল খুলনা

নগর ভবনে ‘বোন মিনারেল ডেনসিটি পরীক্ষার মাধ্যমে হাড়ক্ষয় চেকআপ’ উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমানে দেশে হাড় সংক্রান্ত বিভিন্ন রোগের বিস্তার দেখা যাচ্ছে। বার্ধক্যে উপনীত হতে না হতেই কমবেশী সকলকে এ জটিলতায় ভুগতে হচ্ছে। চিকিৎসকরা এ ব্যাধিকে নীরব ঘাতক হিসেবেও মন্তব্য করছেন। এ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাসহ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনে ‘বোন মিনারেল ডেনসিটি পরীক্ষার মাধ্যমে হাড় ক্ষয় চেক আপ’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন দিনব্যাপী এ সেবা ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে হাড় ক্ষয় চেক-আপ করা হয়।

সংক্রামক ও অসংক্রামক সকল ব্যাধিই ক্ষতির কারণ উল্লেখ করে সিটি মেয়র আরো বলেন, দেশে আবারও কোভিড-১৯ এর বিস্তার ঘটছে। একে হালকা করে দেখার উপায় নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে তিনি প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের আরএসএম মো: মনিরুল ইসলাম, মেডিকেল এ্যাসোসিয়েট শেখ শুভ, পুষ্টিবিদ প্রজ্ঞা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।