সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান | চ্যানেল খুলনা

দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপি ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) ২০২০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ১৯ ডিসেম্বর শনিবার সকাল ০৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, “দেশের অগ্রগতিতে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এধরণের কনফারেন্স নতুন নতুন গবেষণা ও আইডিয়া সম্পর্কে ধারণা দেয়। বিগত ১৫ বছরে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিপুল অগ্রগতি সাধিত হয়েছে এবং আমাদের জীবনে তার বিপুল প্রভাব রয়েছে। ভবিষ্যতের সকল উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “আইসিএমআইইই এর ন্যায় আন্তর্জাতিক সম্মেলন নতুন নতুন উদ্ভাবন ও সমস্যা সমাধানের পথ খুলে দেয়। বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর ধরে গবেষণার ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করছে, এটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে”।

সম্মেলন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন টেকনিক্যাল কমিটির সচিব প্রফেসর ড. জহির উদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সম্মেলন অর্গানাইজিং কমিটির সচিব প্রফেসর ড. সোবাহান মিয়া।

সম্মেলনে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি ইঞ্জিনিয়ারিং, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীগণ কর্তৃক মোট ১১ টি কীনোট লেকচার ও ২৬টি প্যারালাল সেশনে ১২৯ টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে অফিসিয়াল স্পন্সর বিআরবি গ্রুপ। এছাড়াও সহযোগিতা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা শিপইয়ার্ড, হ্যামকো গ্রুপ, সিনকস ইঞ্জিনিয়ারিং, ইয়ামাহা গ্রুপ, চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আএফএল গ্রুপ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।