সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ | চ্যানেল খুলনা

দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। একটি চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন দু’জন।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে বিসিসিআইয়ের সহায়তায় আহমেদাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আজ তারা দেশে ফিরলেন।

এদিকে দেশে ফিরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী সাকিব-মুস্তাফিজ’কে এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা গেছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব-মুস্তাফিজ।
বিসিবি তাদের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর আবেদন করলেও, তাতে সায় দেয়নি স্বাস্থ্য বিভাগ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।