সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে দশ দিনেই আক্রান্ত ৩০ হাজার | চ্যানেল খুলনা

দেশে দশ দিনেই আক্রান্ত ৩০ হাজার

করোনাভাইরাসের সংক্রমণ দেশে লাফিয়ে বাড়ছে। সবশেষ ১০ দিনের হিসেবে দেখা গেছে এই সময়ে অতি ছোঁয়াচে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ!

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৪ জুন রবিবার সকাল আটটা পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জন।
গত ৪ জুন দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৬৩ জন। দশ দিনের ব্যবধানে নতুন আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৫৭ জন।

এই সময়ে প্রতিদিন ঘরে ২ হাজার ৯৯৫ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার আরও ৩২ মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। গত ৪ জুন মৃত্যু ছিল ৭৮১ জন। দশ দিনে গড়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।

গত বছরের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। অল্প সময়েই তা বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশে আক্রান্তদের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। তাতে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ছুঁই ছুঁই করছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫২ হাজার মানুষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।