সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে ছয় মাসে ধর্ষণের শিকার ৬৩০ | চ্যানেল খুলনা

দেশে ছয় মাসে ধর্ষণের শিকার ৬৩০

সাতক্ষীরা প্রতিনিধিঃযৌন আক্রমণ আর না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।দাতা সংস্থা একশন এইড-বাংলাদেশের সহযোগিতায় ও সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, শারি, সুনামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’ এর পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এবং ‘আমরাই পারি’ সাতক্ষীরা জেলা জোটের চেয়ারম্যান শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ সুভাস সরকার, আবদুস সবুর বিশ্বাস, লুইস রানা গাইন, অপরেশ পাল, জ্যোস্না দত্ত, আবুল কালাম আজাদ ও আনিসুর রহিমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সারা দেশে ৬৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন আরও সাতজন। ধর্ষণের চেষ্টা হয়েছে ১০৫ জন নারীর ওপর। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, এর মধ্যে আত্মহত্যা করেছেন আটজন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে তিনজন নারী ও দুইজন পুরুষ।

বক্তারা আরও বলেন, নারীর ওপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ, এসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু।

বক্তারা এ সময় সারা দেশে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।