সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেবহাটা উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ: নৌকায় মুজিবর, আনারসে রফিকুল ও অজিয়ার লড়বেন আমে | চ্যানেল খুলনা

দেবহাটা উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ: নৌকায় মুজিবর, আনারসে রফিকুল ও অজিয়ার লড়বেন আমে

আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া তিন প্রার্থীর নির্বাচনী প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও দেবহাটা উপ নির্বাচনের রির্টানিং অফিসার নাজমুল কবির চেয়াম্যান পদের তিন প্রার্থীর হাতে আলাদা আলাদা নির্ধারিত নির্বাচনী প্রতিক তুলে দেন।
এসকল প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান পেয়েছেন দলীয় প্রতিক নৌকা, দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী সতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম পেয়েছেন আনারস প্রতিক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান প্রার্থী ওজিয়ার রহমান পেয়েছেন আম প্রতিক। প্রতিক বরাদ্দকালে নির্বাচনী আচরনবিধি অনুসরন করে প্রচার-প্রচারনা সহ যাবতীয় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রার্থীদের নির্দেশনাও দেন রিটার্নিং অফিসার নাজমুল কবীর।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।